| ০ দিন |
০ ঘন্টা |
০ মিনিট |
০ সেকেন্ড |
| মহাপবিত্র ও মহাসম্মানিত ১২ই রবীউল আউওয়াল শরীফ ১৪৪৪ হিজরীর তারিখ ৯ই অক্টোবর, ২০২২ | |||
আজকের নামাজের সময়সূচী
| ওয়াক্ত | শুরু | শেষ | ওয়াক্ত | শুরু | শেষ |
| সাইয়্যিদু সাইয়্যিদিল আওক্বাত শরীফ (সুবহে ছাদিক্ব শরীফ) | ইশা | ০৬:৫৫ | ০৫:২০ | ||
| ০৫:২৫ | |||||
| ফজর | ০৫:২৫ | ০৬:৪১ | তাহাজ্জুদ | ১১:৩০ | ০৫:২০ |
| ইশরাক | ০৭:০৫ | ০৮:১৫ | আগামীকাল ফজর | ০৫:২৫ | ০৬:৪১ |
| চাশত্ | ০৮:১৬ | ১১:০৮ | আগামীকাল সূর্যোদয় | ০৬:৪২ | |
| জাওয়াল | ১২:১০ | যোহর পড়ার পূর্ব পর্যন্ত | আজ সূর্যোদয় | ০৬:৪২ | |
| যোহর | ১২:১০ | ০৩:৫৯ | আজ সূর্যাস্ত | ০৫:৩৬ | |
| আছর | ০৪:০০ | ০৫:১৭ | আজ সাহরীর সতর্কতামূলক শেষ সময়ঃ ০৫:২০ | ||
| মাগরিব | ০৫:৪১ | ০৬:৫৪ | ইফতার | ০৫:৪১ | |
| আওয়াবীন | ০৬:০০ | ০৬:৫৪ |
|
||
রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মক্ববুল দেয়া ও বেমেছাল রোবের উসীলায়-
মুসলমানদের উপর যুলুম-নির্যাতন করার ফলস্বরূপ:
যুলুমবাজ কাফিরদের উপর বন্যা, তুষারপাত, ঘূর্ণিঝড়, দাবানল, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগসহ অর্থনৈতিক মন্দা, খাদ্য মন্দারূপে খোদায়ী গযব অব্যাহত:
খবরের বিভাগসমূহ
- প্রথম পাতা
- সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
- দেশের খবর
- বিদেশের খবর
- পবিত্র দ্বীন শিক্ষা
- সুন্নত মুবারক তা’লীম
- মহিলাদের পাতা
- সম্পাদকীয়
- ইতিহাস
- স্থাপত্য নিদর্শন
- অর্থনীতি
- আজকের পত্রিকা
- » প্রথম পাতা
- » খবর
- » মহাপবিত্র ক্বওল শরীফ-২
- » সুন্নত মুবারক তা’লীম
- » মহিলাদের পাতা
- » সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
- » ইতিহাস
- » স্থাপত্য নিদর্শন
- » স্বাস্থ্য
- » বিজ্ঞান মুসলমান উনাদেরই অবদান
- » আইন
- » জিহাদ
- » পবিত্র দ্বীন শিক্ষা
- » সম্পাদকীয়
- » মন্তব্য কলাম
- » আপনাদের মতামত
- » বিদেশের সংবাদ
- » পাঁচমিশালী
- » বিশেষ খবর
- » শেষের পাতা
নিজস্ব প্রতিবেদক:
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে চাপা আতঙ্কে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসে কমে গেছে যাত্রীর সংখ্যা।
গতকাল জুমুয়াবার সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বেশিরভাগ বাস কাউন্টার ফাঁকা। এমনকি যাত্রী সংকটে বেশ কয়েকটি কাউন্টার বন্ধও রয়েছে। কর্মীরা হাঁকডাক করলেও প্রত্যাশামাফিক যাত্রী পাচ্ছেন না। কোনো যাত্রী টার্মিনালে প্রবেশ করলে পরিবহন শ্রমিকরা ছুটে যাচ্ছেন তার দিকে।
রাজধানী এক্সপ্রেসের কর্মী বিল্লাল হোসেন বলেন, অন্যদিনের তুলনায় আজ যাত্রীর সংখ্যা কম। সকাল থেক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর প্রবেশপথগুলোয় তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ। বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্লার যাত্রীবাহী বাসে বেশি তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনেও তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আজ শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে পুলিশ এসব তল্লাশিচৌকি বসিয়েছে বলে দলটি অভিযোগ করেছে। তবে পুলিশের দাবি, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই তল্লাশি চালানো হচ্ছে।
গাবতলী এলাকায় দেখা যায়, গাবতলী-আমিনবাজার সেতুর মুখে গাবতলী অংশে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কুষ্ট বাকি অংশ পড়ুন...
পাবনা সংবাদদাতা:
পেঁয়াজের রাজধানী হিসেবে পরিচিত পাবনার সুজানগরের পেঁয়াজ চাষিরা শেষ সময়েও দাম না পেয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আমদানিকৃত পেঁয়াজের জন্য দেশি পেঁয়াজের বাজারে ধস নেমেছে। মৌসুমের শেষ দিকেও নিজেদের ঘরে রাখা সংরক্ষিত হালি পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছে না এই অঞ্চলের প্রান্তিক চাষিরা। ফলে দেশি পেঁয়াজ চাষে আগ্রহ হারাচ্ছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ আবাদ হয় সুজানগরে। এজন্য সুজানগরকে পেঁয়াজের রাজধানীও বলে। চলতি মৌসুমের পেঁয়াজ আবাদকে সামনে রেখে উপজেলার অধিকাংশ হাট-বাজারগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম গতকাল জুমুয়াবার এই আদেশ দেন।
এর আগে আদালতে পুলিশের পক্ষ থেকে তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। মির্জা ফখরুল ও আব্বাসের আইনজীবীরা জামিন চেয়ে আদালতের কাছে আবেদন করেন। তবে রাষ্ট্র পক্ষ থেকে জামিন আবেদন নাকচ করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত বিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও র্ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩৪ হাজার কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনা অনুসন্ধানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।
সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে ব্যাংকগুলোতে ঋণ অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। নানা উপায়ে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও র্ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তারল্য সংকটে পড়ায় দেশের কথিত শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট কাটাতে ১৪ দিন মেয়াদে এ সুবিধা পাবে কথিত ‘ইসলামি’ এসব ব্যাংক। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের এ সুবিধা দেওয়ার প্রথম দিনই গত মঙ্গলবার পাঁচটি ইসলামী ধারার ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা ধার নিয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সুকুকের বিপরীতে দেওয়া এ টাকা ব্যাংকগুলোর হিসাবে যুক্ত হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার (৫ ডিসেম্বর) এ সংক্রান্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ। তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।
হাসপাতাল সূত্র জানায়, বেলা সাড়ে চারটা পর্যন্ত নয়াপল্টনের সংঘর্ষে আহত আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে আনা হয়। তাঁদের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত অক্টোবর থেকে বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ করছে বিএনপি। গত ১২ অক্টোবর চট্টগ্রাম থেকে এ গণসমাবেশ শুরু হয়। এরপর ধাপে ধাপে খুলনা, বরিশাল, রংপুর, সিলেটসহ দেশের বাকি সব বিভাগীয় শহরে এ গণসমাবেশের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ করবে দলটি।
গণসমাবেশকে কেন্দ্র করে কুমিল্লা ও চট্টগ্রাম ছাড়া সব জায়গায় পরিবহন ধর্মঘট দেওয়া হয়েছিল। রাজধানীর সমাবেশ ঘিরে ধর্মঘট হবে কি না তা নিয়ে এখনো কোনো পক্ষ পরিষ্কার বার্তা দেয়নি। সাধারণ মানুষের মনে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ধর্মঘট হলে একরকম, না বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর চিকিৎসকদের পেছনে লাখ লাখ টাকা ব্যয় করছে। নিয়মিত মাসোহারার লোভে কতিপয় চিকিৎসক ব্যবস্থাপত্রে লিখছে ‘মানহীন’ ও ‘অপ্রয়োজনীয়’ ওষুধ!
জানা গেছে, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ৫৮ ভাগ কর্মী বাজারজাতকরণ (মার্কেটিং) ও বিতরণের পেছনে কাজ করেন। প্রতিষ্ঠানগুলোর মোট আয়ের ২৭ ভাগেরও বেশি ব্যয় হয় তাদের পেছনে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কর্মকা- চিকিৎসকদের ভাবমূর্তি নষ্ট করছে।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত এ ব্যয়ের কারণে দেশে চিকিৎসাসেবা বঞ্চিত থাকছেন ১৬ শত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাস, লঞ্চ, ট্রেন ও টার্মিনালসহ গণপরিবহনে ৩৬ শতাংশ নারী নিয়মিত শ্লীলতাহানির শিকার হন। এছাড়াও গণপরিসরে ৮৭ শতাংশ নারী জীবনে অন্তত একবার যৌন সহিংসতার শিকার হন। আর ৬৬ শতাংশ নারী কয়েকবার এবং ৭ শতাংশ নারী বারবার নানা ধরনের যৌন হয়রানির শিকার হন। তবে হয়রানির শিকার ৩৬ শতাংশ নারী প্রতিবাদ করেছেন বলে অনলাইনে পরিচালিত জরিপে উঠে এসেছে। ইউএনডিপি, জাতীয় মানবাধিকার কমিশন ও সেন্টার ফর ইনফরমেশন-এর যৌথ উদ্যোগে এ জরিপ করা হয়।
গত সোমবার (৫ ডিসেম্বর) রাতে বাংলাদেশ মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ঢাকা মহানগর শাখা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোয় (এনবিএফআইএস) ৯ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪ হাজার ৩১১ কোটি টাকা। চলতি ২০২২-এর সেপ্টেম্বের শেষে এ খাতে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৩২৭ কোটি ১০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এসব তথ্য উঠে এসেছে।
আর্থিকখাত সংশ্লিষ্টদের মতে, নানা অনিয়ম ও অনৈতিক পন্থায় নামে-বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে প্রতিষ্ঠানগুলো। এতে দুর্ভোগে পড়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফআইএস।
এছাড়া করোনার কারণে দুই বছর গ্রাহকরা ঋণ পরিশোধে নানা সুবিধা পেয়েছ বাকি অংশ পড়ুন...
একটা সময় মাশরুম সম্পর্কে মানুষের ধারণা ছিল নেতিবাচক। দিন দিন পাল্টেছে সে ধারণা। বাজারে বেড়েছে মাশরুমের চাহিদা। সেই সঙ্গে বিস্তার ঘটেছে মাশরুম চাষেরও। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে মাশরুম চাষ কেন্দ্র। যেখান থেকে দেশের বাজারে মাশরুমের বিশাল চাহিদা পূরণ করা হয়। চাষিরা বলছেন, সময়ের ব্যবধানে মাশরুম হয়ে উঠছে জনপ্রিয়। দেখাচ্ছে সম্ভাবনার হাতছানি। সেই সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে কৃষি বিভাগও।
চাষের জন্য প্রয়োজন হয় না জমি, লাগে না বীজ, কীটনাশক কিংবা সার। জৈব পদ্ধতিতে মাত্র দুই-তিন সপ্তাহে উৎপাদন করা সম্ভব হয়। এরপ বাকি অংশ পড়ুন...













