| ০ দিন |
০ ঘন্টা |
০ মিনিট |
০ সেকেন্ড |
| মহাপবিত্র ও মহাসম্মানিত ১২ই রবীউল আউওয়াল শরীফ ১৪৪৪ হিজরীর তারিখ ৯ই অক্টোবর, ২০২২ | |||
আজকের নামাজের সময়সূচী
| ওয়াক্ত | শুরু | শেষ | ওয়াক্ত | শুরু | শেষ |
| সাইয়্যিদু সাইয়্যিদিল আওক্বাত শরীফ (সুবহে ছাদিক্ব শরীফ) | ইশা | ০৬:৫৫ | ০৫:২০ | ||
| ০৫:২৫ | |||||
| ফজর | ০৫:২৫ | ০৬:৪১ | তাহাজ্জুদ | ১১:৩০ | ০৫:২০ |
| ইশরাক | ০৭:০৫ | ০৮:১৫ | আগামীকাল ফজর | ০৫:২৫ | ০৬:৪১ |
| চাশত্ | ০৮:১৬ | ১১:০৮ | আগামীকাল সূর্যোদয় | ০৬:৪২ | |
| জাওয়াল | ১২:১০ | যোহর পড়ার পূর্ব পর্যন্ত | আজ সূর্যোদয় | ০৬:৪২ | |
| যোহর | ১২:১০ | ০৩:৫৯ | আজ সূর্যাস্ত | ০৫:৩৬ | |
| আছর | ০৪:০০ | ০৫:১৭ | আজ সাহরীর সতর্কতামূলক শেষ সময়ঃ ০৫:২০ | ||
| মাগরিব | ০৫:৪১ | ০৬:৫৪ | ইফতার | ০৫:৪১ | |
| আওয়াবীন | ০৬:০০ | ০৬:৫৪ |
|
||
রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মক্ববুল দেয়া ও বেমেছাল রোবের উসীলায়-
মুসলমানদের উপর যুলুম-নির্যাতন করার ফলস্বরূপ:
যুলুমবাজ কাফিরদের উপর বন্যা, তুষারপাত, ঘূর্ণিঝড়, দাবানল, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগসহ অর্থনৈতিক মন্দা, খাদ্য মন্দারূপে খোদায়ী গযব অব্যাহত:
খবরের বিভাগসমূহ
- প্রথম পাতা
- সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
- দেশের খবর
- বিদেশের খবর
- পবিত্র দ্বীন শিক্ষা
- সুন্নত মুবারক তা’লীম
- মহিলাদের পাতা
- সম্পাদকীয়
- ইতিহাস
- স্থাপত্য নিদর্শন
- অর্থনীতি
- আজকের পত্রিকা
- » প্রথম পাতা
- » খবর
- » মহাপবিত্র ক্বওল শরীফ-২
- » সুন্নত মুবারক তা’লীম
- » মহিলাদের পাতা
- » সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
- » ইতিহাস
- » স্থাপত্য নিদর্শন
- » স্বাস্থ্য
- » বিজ্ঞান মুসলমান উনাদেরই অবদান
- » আইন
- » জিহাদ
- » পবিত্র দ্বীন শিক্ষা
- » সম্পাদকীয়
- » মন্তব্য কলাম
- » আপনাদের মতামত
- » বিদেশের সংবাদ
- » পাঁচমিশালী
- » বিশেষ খবর
- » শেষের পাতা
নিজস্ব প্রতিবেদক:
দেশে অন্যায্য কর ব্যবস্থা জনজীবনে চরম দুর্গতি বয়ে আনছে। জনগণ ক্রয়, বিক্রয় ও সরবরাহ চেইনের প্রতিটি স্তরে কর প্রদান করে সর্বস্বান্ত হচ্ছে। তাই ন্যায্য কর ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ফেডারেশন।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানান ফেডারেশনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ‘অন্যায্য কর ব্যবস্থা সমাজে দারিদ্র্য ও ক্ষুধার পুনঃউৎপাদন করছে। বড় বড় কোম্পানি ও অতিধনীরা কর ফাঁকি দিচ্ছে। পাশাপাশি তারা দেশের সম্পদ অবৈধভাবে বিদেশে পাচার করে গাড়ি-বাড়ি গড়েছে।
কর ব্যবস্থ বাকি অংশ পড়ুন...
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ছিলামী গ্রামের বাসিন্দা চাষি মুহম্মদ নিজামউদ্দিন বাড়ির পাশে ৩০ শতক জমি আবাদ করেন। কি ধরণের ফসল চাষ করে লাভবান হওয়া যাবে, এ নিয়ে ভাবছিলেন তিনি।
তাকে সহযোগিতায় এগিয়ে আসেন উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মুহম্মদ শামিমুল হক শামীম। তিনি নিজামউদ্দিনকে পরামর্শ দিয়ে উন্নতজাতের জি-নাইন, অগ্নিশ্বর, সবরি কলার চারা সংগ্রহ করে দেন। সাথে সাথি ফসল হিসেবে পেঁপে ও বেগুনের চারা রোপণের কথা বলেন।
নিজামউদ্দিন প্রথমে কলার চারা রোপণ করেন। পরে রোপণ করেন বেগুন ও পেঁপে চারা। রোপণ বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদদাতা:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়েছে। আমাদের কর্মসূচি বিশ্বে প্রশংসিত হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল সফলতা পেয়েছে। এর মাধ্যমে দেশে অনেক রোগ-বালাই কমে আসছে।
গতকাল জুমুয়াবার (২০ জানুয়ারি) বরিশাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভোলা জেনারেল হাসপাতালের নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের সংক্রমণ রোগ-বালাই কমে গেছে। দেশে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। শিশু ও মাতৃ মৃত্যু হার কমাতে সক্ষম হয়েছি আমরা। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাসপা বাকি অংশ পড়ুন...
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈরী পোশাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮২ ভাগ আসে পোশাক রপ্তানি করে। মার্কিন যুক্তরাষ্ট্র বৃহৎ তুলা উৎপাদনকারী দেশ। পোশাক কারখানায় ব্যবহারের জন্য বাংলাদেশ প্রতি বছর বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ তুলা আমদানি করে। পোশাক রপ্তানি বেশি করতে হলে বেশি তুলা আমদানি করতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরী পোশাকের বৃহৎ রপ্তানিবাজার। পোশাক কারখানায় ব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তুলা আমদানিতে ডিউটি ফ্রি বাণিজ্য সুবি বাকি অংশ পড়ুন...
বান্দরবান সংবাদদাতা:
বান্দরবানে তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি ও আগুন লাগানোর ঘটনায় সেখানে চরম আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। ওই সীমান্তে ৫৩০টি ঘরে ৪ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করতেন। আগুন লেগে ক্যাম্পের অধিকাংশ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
জীবন বাঁচাতে সেখানে বসবাসকারী রোহিঙ্গারা পাশের গ্রামে আশ্রয় নিয়েছেন। অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
ঘটনার পর থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্তের ঘুমধুম, তুমব্রু, বাইশারীফাড়ি, কোনারপাড়া, মধ্যমপাড়া এলাকায় তাদের টহল জোরদার ক বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
একদিকে ঘন কুয়াশার সঙ্গে শীতের প্রকোপ, আরেক দিকে অসময়ে সিরাজগঞ্জের চৌহালীতে দেখা দিয়েছে যমুনা নদীর তীব্র ভাঙন। এতে দিশেহারা হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ। গত এক সপ্তাহ ধরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই থেকে চরসলিমাবাদ ভূতের মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ভাঙনের কবলে পড়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদরাসা, বাজার ও ৫০টি বসতবাড়িসহ বিস্তীর্ণ ফসলি জমি। এখনো হুমকির মুখে রয়েছে বিনাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সম্ভূদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিদায়ী বছরে সারা দেশে ১০টি বিভাগীয় সমাবেশের মধ্যে দিয়ে বিএনপির আন্দোলন যে নতুন মাত্রা পেয়েছিল, রাজধানী ঢাকাতে তার ছন্দপতন ঘটেছে। এখন তাই ঢাকার আন্দোলনকে বেগবান করতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি।
বিএনপির নেতারা বলছেন, সারা দেশে ১০টি বিভাগীয় সমাবেশের মাধ্যমে বিএনপির আন্দোলন প্রাণ ফিরে পায়। কিন্তু ঢাকায় এসে সেটা নিস্তেজ হয়ে পড়ে। যে কারণে বরাবরের মতো ঢাকার আন্দোলন নিয়ে আবারও দুশ্চিন্তায় পড়েছে বিএনপি। আর তাই রাজধানীতে আন্দোলন নিয়ে নতুন পরিকল্পনা করছে দলটি।
বিএনপির নেতারা বলেছেন, রাজধানীতে আন্দোলনের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, আটকসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের শহীদুল্লাহ ফকিরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি নিয়ে গত বুধবার (১৮ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারক মুহম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এ বিষয়ে প্রসিকিউটর মোসফেক কবীর বল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর, অবসরে বয়সসীমা বাড়ানো, চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ।
গতকাল জুমুয়াবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্করে্যর পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, ছেলেমেয়েরা অনেক কষ্ট করে তাদের সার্টিফিকেট অর্জন করে। আর এত কষ্টে অর্জিত এই সার্টিফিকেট মাত্র ৩০ বছরের মধ্যেই আর চলবে না বললে হবে না। দেশে সুযোগ না পেয়ে আজকে মেধাবীরা বিদেশে চলে যাচ্ছে। তার অর্জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারের ট্রেডিং করপোরেশনের (টিসিবি) হিসাব অনুযায়ী, প্রতি মাসেই খাদ্যপণ্যের দাম বাড়ছে। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির যুক্তি দেখিয়ে গত বছর আগস্টে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার। পরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমেনি।
এ বিষয়ে অর্থনীতিবিদ অধ্যাপক ড. আনু মুহাম্মদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানির গ্যাসের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। অনেক বিকল্প পথ থাকলেও সরকার সেদিকে যায়নি। সরকার বলছেন বিপুল পরিমাণ আর্থিক ঘাটতি মেটাতে দাম বাড়ানো হচ্ছে। অথচ জ্বালানি সেক্টরের দূরবস্থার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শস্যভান্ডারখ্যাত দিনাজপুরে নতুন আলু বাজারে তুলে প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন না কৃষকরা। বর্তমানে ১১-১২ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন তারা। অথচ ২৬ টাকা কেজিতে এসব আলুর বীজ কিনেছেন কৃষকরা। পাশাপাশি সার ও কীটনাশকের দাম বাড়ায় এবার উৎপাদন খরচ বেড়েছে। সেইসঙ্গে পরিবহন খরচ দিয়ে বাজারে আলু এনে লোকসান গুনতে হচ্ছে তাদের। এ অবস্থায় পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন অনেক কৃষক।
এদিকে, দাম কম পাওয়ায় হিমাগার থেকে গত বছরের আলুও তোলেননি অনেক কৃষক ও ব্যবসায়ী। নির্ধারিত সময়ের বেশি সময় ধরে হিমাগারে আলু রাখায় লোকসান গুনতে হচ্ছ বাকি অংশ পড়ুন...













