‘ছহিবে কুন ফাইয়াকূন’ লক্বব মুবারক সম্পর্কে এক চরম জাহিল, গণ্ডমূর্খ, মিথ্যাবাদী, উলামায়ে সূ’, ধোঁকাবাজ এবং প্রতারকের জিহালতী, মূর্খতা, মিথ্যাচার, ধোঁকা, প্রতারণা ও অপব্যাখ্যার দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৭)
এডমিন, ১৩ নভেম্বর, ২০২২ ১১:২৯:৫৮ পিএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
اَطِعْنِـىْ اَجْعَلُكَ تَقُوْلُ لِلشَّىْءِ كُنْ فَيَكُوْنُ وَقَدْ فَعَلَ ذٰلِكَ بِكَثِيْـرٍ مِّنْ اَنْبِيَائِهٖ وَاَوْلِيَائِهٖ وَخَوَاصِّهٖ مِنْ بَنِىْ اٰدَمَ
অর্থ: “(মহান আল্লাহ পাক তিনি বলেন,) তুমি আমার অনুগত হও, তাহলে আমি তোমাকে এমন করে দিবো যে, তুমিও কোন কিছুকে كُنْ হও বললে, فَيَكُوْنُ সাথে সাথে তা হয়ে যাবে। সুবহানাল্লাহ! আর বনী আদম থেকে মহান আল্লাহ পাক উনার অসংখ্য হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা, অসংখ্য হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা এবং অসংখ্য খাছ বান্দাগণ উনারা এরূপ করেছেন।” সুবহানাল্লাহ!
সুতরাং হযরত আউলিয়ামে রহমতুল্লাহি আলাইহিম উনারা নি:সন্দেহে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ পাক উনার كُنْ فَيَكُوْنُ এই সম্মানিত ছিফত মুবারক উনার অধিকারী অর্থাৎ صَاحِبُ كُنْ فَيَكُوْنُ ‘ছাহিবে কুন ফাইয়াকূন’। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ ইবনে ছিদ্দীকুর রহমান।













