মহাসম্মানিত হাবীব, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক তিনি যার ভালাই (কল্যাণ) চান, তাকেই মহাসম্মানিত দ্বীন উনার ছহীহ সমঝ দান করেন। অবশ্যই আমি (সমস্ত নিয়ামত মুবারক উনার) বণ্টনকারী আর মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন দাতা।” সুবহানাল্লাহ!
মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিই জান্নাতসহ সমস্ত কিছুর মালিক ও বণ্টনকারী। অর্থাৎ তিনিই কায়িনাতের মাঝে মহান আল্লাহ পাক উনার সমস্ত নিয়ামত মুবারক বণ্টন করেন। সুবহানাল্লাহ! যা উনার মহাসম্মানিত হায়াতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মহাসম্মানিত হাযির-নাযির হওয়ার অন্যতম প্রমাণ এবং বেমেছাল শান-মান, মর্যদা-মর্তবা উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
আর এরূপ আক্বীদা পোষণ করা প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলা, জ্বিন-ইনসান সকলের জন্যই ফরয।
এডমিন, ২৭শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ সামিন, ১৩৯০ শামসী সন, ২১ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৬ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহাপবিত্র ক্বওল শরীফ-১
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি উনার রসূল, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহাসম্মানিত জান্নাত উনার মালিক বানিয়েছেন। তিনি যাকে ইচ্ছা তাকেই সেই নিয়ামতস্বরূপ মহাসম্মানিত জান্নাতে প্রবেশ করাতে পারেন। সুবহানাল্লাহ! এ সম্পর্কে মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে বলেন- যখন আপনারা আমার কথা মুবারক অনুযায়ী আমল করবেন, তখনই এর বিনিময়ে মহান আল্লাহ পাক তিনি ও আমি (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনাদেরকে সম্মানিত জান্নাত দান করবো।” সুবহানাল্লাহ! অর্থাৎ নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত জান্নাত উনার মালিক। উনাকে মহান আল্লাহ পাক তিনি ইখতিয়ার দিয়েছেন- তিনি যেকোনো লোককে যেকোনো অবস্থায় মহাসম্মানিত জান্নাতে প্রবেশ করাতে পারেন। সুবহানাল্লাহ!
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহাসম্মানিত জান্নাত মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক উসীলায় তৈরি হয়েছে। যা মহাপবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “যদি আপনাকে সৃষ্টির উদ্দেশ্য না থাকতো, তবে আমি জান্নাত তৈরি করতাম না।” সুবহানাল্লাহ! কাজেই সম্মানিত জান্নাত মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক উসীলায় এবং উনার মুবারক খিদমত করার জন্যই তৈরি। সুতরাং তা উনার অধীন থাকবে এটাই স্বাভাবিক।
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছহিবে জান্নাত, ছহিবে কাওছার ও ছহিবে শাফায়াতে কুবরা। অর্থাৎ নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক উসীলাতেই মহাসম্মানিত জান্নাতসহ সমস্ত কিছু তৈরি হয়েছে এবং তিনিই মহাসম্মানিত জান্নাত উনার মালিক ও বণ্টনকারী। সুবহানাল্লাহ! যা উনার মহাসম্মানিত হায়াতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মহাসম্মানিত হাজির-নাযির হওয়ার অন্যতম প্রমাণ এবং বেমেছাল শান-মান, মর্যদা-মর্তবা উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! আর এরূপ আক্বীদা পোষণ করা প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলা, জ্বিন-ইনসান সকলের জন্যই ফরয।
-০-













