নড়াইলের ভয়ঙ্কর রাজাকার সোলাইমান এখন এসআর ফারুকী! (২)
আল ইহসান ডেস্ক:
এডমিন, ৪ঠা জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৪ হিজরি, ৩১ সাদিস, ১৩৯০ শামসী, ২৯শে নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিশেষ প্রতিবেদন
মালানা সোলায়মান নিজ গ্রাম তুলারামপুরের আওয়ামী লীগের সদস্য নড়াইল ভিসি স্কুলের মাস্টার আতিয়ার রহমান তরফদার, আব্দুস সালাম তরফদার, রফিউদ্দিন তরফদার, মাহতাব তরফদার, মোকাম মোল্লা, কাইজার মোল্লা, মকবুল হোসেন সিকদার ও চাচড়া গ্রামের ফয়জুর রহমানসহ চেনা-অচেনা অনেককে ধরে এনে শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় নিয়ে নিজেদের দিয়ে কবর খুঁড়ে তাদের গুলি করে গর্তের মধ্যে জ্যান্ত পুঁতে রাখে। এছাড়া নকসালরা পেড়লী গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস হামিদ মোল্লা, আবুয়াল হোসেন, নায়েব নজির হোসেনসহ অনেককে হত্যা করে।













