মাজমা‘উ ফালইয়াফরহূ শরীফ
এডমিন, ২৬শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ সামিন, ১৩৯০ শামসী সন, ২০ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
উত্তর: মহান আল্লাহ পাক তিনি خَالِقٌ ‘খালিক্ব’ হিসেবে। আর একক আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন’ হিসেবে একক।
প্রশ্ন: মহাসম্মানিত ও মহাপবিত্র اَحْمَدُ ‘আহমদ’ লফ্য বা শব্দ মুবারক উনার মধ্যে ‘মীম’ দ্বারা উদ্দেশ্য কি?
উত্তর: ‘মীম’ দ্বারা উদ্দেশ্য হচ্ছেন মালিক, মুরাদ, মাহবূব।
প্রশ্ন: মহাসম্মানিত ও মহাপবিত্র اَحْمَدُ ‘আহমদ’ লফ্য মুবারক উনার মধ্যে ‘মীম’ উনার হাক্বীক্বত মুবারক কি?
উত্তর: মহাসম্মানিত ও মহাপবিত্র اَحْمَدُ ‘আহমদ’ লফ্য মুবারক উনার মধ্যে ‘মীম’ উনার একখানা হাক্বীক্বত মুবারক হচ্ছেন- ‘মীম’ দ্বারা উদ্দেশ্য হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসিম মুবারক ‘মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’। অর্থাৎمُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَحَدٌ (মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহাদ)- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একক।













