মাজমা‘উ ফালইয়াফরহূ শরীফ
এডমিন, ২৫শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ সামিন, ১৩৯০ শামসী সন, ১৯ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৪ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
প্রশ্ন: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় নাম মুবারক অনুযায়ী যাঁদের নাম রাখা হবে এবং যাঁরা রাখবেন, উনাদের ফায়ছালা কি?
উত্তর: উনারা প্রত্যেকেই জান্নাতী।
প্রশ্ন: যে ব্যক্তির নাম মুহম্মদ বা আহমদ নয় বা সে কারো নাম মুহম্মদ বা আহমদ রাখেনি; তবে উক্ত নাম উনাকে সম্মান করেছেন, উনার ফায়ছালা কি?
উত্তর: তিনি অবশ্যই জান্নাতী হবেন। যদিও উনার আমলে ত্রুটি থাকুক না কেন।
প্রশ্ন: প্রত্যেক মুসলমান উনাদের নামের আগে বা পরে ‘মুহম্মদ’ কিংবা ‘আহমদ’ থাকার হুকুম কি?
উত্তর: প্রত্যেক মুসলমান উনাদের নামের আগে বা পরে ‘মুহম্মদ’ কিংবা ‘আহমদ’ থাকা আবশ্যক।













