পদত্যাগের ঘোষণা নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর
এডমিন, ২৬শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ সামিন, ১৩৯০ শামসী সন, ২০ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন পদত্যাগের ঘোষণা দিয়েছে। আগামী মাসেই পদত্যাগ করতে যাচ্ছে সে। জেসিন্ডা নিজেই তার পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি জানায়।
১৪ অক্টোবর নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
জরিপ অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে জেসিন্ডার অভ্যন্তরীণ জনপ্রিয়তার পতন ঘটেছে। কিন্তু তার দাবি, আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবে না, এমন শঙ্কা তার মধ্যে কাজ করছে না। তাছাড়া এ ধরনের চিন্তা থেকে সে পদত্যাগ করছে না।
জেসিন্ডা করোনা, ক্রাইস্টচার্চ মসজিদে হামলা ও হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হওয়া ভয়াবহ ভূমিকম্পের মতো জটিল পরিস্থিতির মধ্য দিয়ে নিউজিল্যান্ডের নেতৃত্ব দিয়েছে।













