ন্যায্য কর ব্যবস্থার দাবি কৃষক ফেডারেশনের
এডমিন, ২৮শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯০ শামসী সন, ২২ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৭ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দেশে অন্যায্য কর ব্যবস্থা জনজীবনে চরম দুর্গতি বয়ে আনছে। জনগণ ক্রয়, বিক্রয় ও সরবরাহ চেইনের প্রতিটি স্তরে কর প্রদান করে সর্বস্বান্ত হচ্ছে। তাই ন্যায্য কর ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ফেডারেশন।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানান ফেডারেশনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ‘অন্যায্য কর ব্যবস্থা সমাজে দারিদ্র্য ও ক্ষুধার পুনঃউৎপাদন করছে। বড় বড় কোম্পানি ও অতিধনীরা কর ফাঁকি দিচ্ছে। পাশাপাশি তারা দেশের সম্পদ অবৈধভাবে বিদেশে পাচার করে গাড়ি-বাড়ি গড়েছে।
কর ব্যবস্থাকে ন্যায্যতার রূপ দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করে তারা আরও বলেন, ‘সবার ওপরে নির্বিচারে ভ্যাট ও বিভিন্ন স্তরে কর আরোপের ফলে ধনীরা বিশেষ সুবিধা পাচ্ছে ও গরিবরা ভোগান্তির শিকার হচ্ছে। তাই বিদ্যমান পশ্চাৎপদ কর ব্যবস্থাকে প্রগতিশীল কর ব্যবস্থায় উত্তরণ ঘটাতে গোটা ব্যবস্থাকে ঢালাওভাবে সাজাতে হবে।













